ক্যাটরিনার মূল নাম ক্যাটরিনা টারকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের এক নম্বর নায়িকার দৌড়ে যে কজন নায়িকা লড়াই করছেন, তাঁদের একজন ক্যাটরিনা কাইফ। অথচ আপনি কি জানেন, ক্যাটরিনার নামের এই ‘কাইফ’ পদবি নিতান্তই একটি পোশাকি নাম। ক্যাটরিনার মূল নাম ক্যাটরিনা টারকুট। লন্ডন থেকে ভারতে এসে যখন ক্যাটরিনা প্রথম ছবি সই করতে গেলেন, তখন ছবির প্রযোজক, অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ ধারণা করেছিলেন ‘টারকুট’ নামটি হিন্দি ছবির দর্শকদের কাছে উচ্চারণ করা কষ্টকর হবে। আয়েশা শুরুতে ক্যাটরিনা কাজি নামটি রাখতে চাইলেও পরবর্তী সময়ে ধর্মীয় কারণে সে নামও বাতিল করেন। সবশেষে অনেক আলোচনার পর ‘কাইফ’ নামটি চূড়ান্ত হয়। অথচ ক্যাটরিনার বাবা কিংবা মা কেউই ‘কাইফ’ বংশভুক্ত নন।