ক্যাটরিনার সিঁথিতে সিঁদুর!
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’ ছবির একটি বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। সেখানে ক্যাটরিনার সিঁথিতে সিঁদুর দেখে ধন্দে পড়ে যান উপস্থিত সবাই। সিঁদুর পরা ক্যাটরিনার ছবিও প্রকাশিত হয়েছে।সাদা টি-শার্ট আর ডেনিম পরিহিতা ক্যাটরিনা কোনো রকম মেকআপ ছাড়াই ‘এক থা টাইগার’ ছবির বিশেষ প্রদর্শনীতে যোগ দেন। সাদাসিধে পোশাক আর সাজসজ্জা ছাপিয়ে যে বিষয় সবার নজর কেড়ে নিয়েছিল, তা হলো ক্যাটরিনার কপালের সিঁদুর। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।ভারতে হিন্দুরীতি অনুযায়ী সাধারণত বিয়ের পরই একজন নারী সিঁথিতে সিঁদুর দেন। সালমান ও ক্যাটরিনার ভেঙে যাওয়া প্রেম জোড়া লেগেছে বলে খবর চাউর হলেও বিষয়টির সত্যতা নিশ্চিত হয়নি। কিন্তু সম্প্রতি ক্যাটরিনার সিঁথির সিঁদুর দেখে সবার ভেতর বিভ্রান্তি ভর করেছে। অনেকের মতে, তবে কি সালমানের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ সেরে ফেলেছেন ক্যাটরিনা!