ক্যাটরিনার ১০ কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত একটি বছর শেষ করছেন ক্যাটরিনা কাইফ। সালমান খানের সঙ্গে এক থা টাইগার আর শাহরুখের সঙ্গে জাব তাক হ্যায় জান ছিল জনপ্রিয়তার তুঙ্গে। আর ২০১৩ সালটা ক্যাটরিনা শুরু করছেন আরেক খান—আমির খানের হাত ধরে। চলছে ধুম থ্রির শুটিং। একের পর এক হিট ছবির কল্যাণেই ক্যাটরিনার বাজার এখন অনেক ওপরে। সেটা ফের প্রমাণিত হচ্ছে চারটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাচার বিনিময়ে ক্যাটরিনার সম্মানীর অঙ্কতে। একটি সূত্র জানায়, ওই চার অনুষ্ঠানে ক্যাটরিনা অংশ নেবেন প্রায় ১০ কোটি রুপির বিনিময়ে! আগামী জানুয়ারিতে বসবে অ্যাওয়ার্ড দেওয়ার ওই অনুষ্ঠানগুলো। সেখানে সেরা অভিনেত্রীর তালিকায় নিশ্চয়ই ক্যাটরিনা আছেন। সেখানেও বাজিমাত করলে ক্যাটরিনাকে কে পায়! মিড-ডে।