ক্যাটরিনার ‘না’ মালাইকার ‘হ্যাঁ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর থার্টি ফার্স্ট নাইটের এক পার্টিতে নাচা-গানা করতে গিয়ে নাকাল হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সেই স্মৃতি মন থেকে মোছেনি এখনো। তাই এবার ওমুখো হচ্ছেন না। এ কথা জানতে পেরে মুম্বাইয়ের বিলাসবহুল এক হোটেল থেকে ক্যাটরিনাকে সাড়ে তিন কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ক্যাটরিনার সাফ জবাব, ‘পাঁড় মাতালদের সামনে নাচার খায়েশ আমার নেই।’ নিরাশ হোটেল কর্তৃপক্ষ এবার টোপ ফেললেন মালাইকা অরোরা খানের সামনে। মোটা অঙ্কের হাতছানি উপেক্ষা করতে পারেননি মালাইকা। স্বামী আরবাজ খানের সঙ্গে নতুন বছরের ছুটি কাটানোর সিদ্ধান্ত বাতিল করে দিলেন। ওয়েবসাইট।