ক্যাটরিনার ‘বডিগার্ড’ হতে চান সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচার শেষে নিউইয়র্ক থেকে লন্ডনে গেছেন সালমান খান। সেখানে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। শুরুতেই নিজের ক্লান্তি আড়াল করেননি সালমান। একে তো অস্ত্রোপচার, তার ওপর দীর্ঘ বিমানভ্রমণ—সব মিলিয়ে শরীরের ওপর দিয়ে বেশ ধকল গেছে। চিকি ৎ সকেরা জানিয়েছেন, গুরুতর কিছু না হলেও মেরুদণ্ডে সমস্যা আছে তাঁর। সম্প্রতি মুক্তি পাওয়া বডিগার্ড ছবির আকাশচুম্বী সাফল্যের রহস্য জানতে চাইলে সালমান জবাব দেন, ‘কারণ, ছবিটি আপনারা দেখেছেন।’ বাস্তবজীবনে বডিগার্ড হওয়ার প্রস্তাব দিলে কার বডিগার্ড হবেন—এ প্রশ্নের জবাবে সালমান তাঁর সাবেক বান্ধবী ক্যাটরিনা কাইফের নাম বলেন। টিএনএন।