ক্যাটের ত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির প্রশ্নে ক্যাটরিনা কাইফ যে অনেক কিছুই বিসর্জন দিতে পারেন, এটা কমবেশি সবাই জানেন। লন্ডনে গিয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে; যশ চোপড়ার নতুন ছবির শুটিংয়ে। নির্ধারিত দিনের আগেই প্যাকআপ হয়েছিল শুটিং। তাই ক্যাট চেয়েছিলেন পরিবারের সঙ্গে কটা দিন ঘুরেফিরে বেরোবেন। কিন্তু দেশ থেকে খবর এল এক থা টাইগার ছবির একটি গান মুক্তি পাচ্ছে বাজারে। পত্রপাঠমাত্র উড়াল দিলেন ভারতের উদ্দেশে। যোগ দিলেন সালমান খানের সঙ্গে ‘মাশআল্লাহ’ গানটির প্রকাশনা অনুষ্ঠানে। আসছে আগস্টের ১৫-তে মুক্তি পাবে এক থা টাইগার। আইএএনএস।