ক্যাটের ভগ্নিপ্রীতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে এখন প্রথম সারির অভিনেত্রীদের আসনটিতে এখন তিনিই। তাই এবার ক্যাটরিনা কাইফ চাইছেন, তাঁর বলিউডি রাজত্বে ছোট বোন ইসাবেলও ভালো একটি জায়গা দখল করুক। এ বছরের শেষে নিউইয়র্ক থেকে অভিনয়ের ওপর একটি কোর্স শেষ করবেন ইসাবেল। বাতাসে গুজব রটেছে, ক্যাট নাকি তাঁর সিনেমা নির্মাতা বন্ধুদের কাছে ছোট বোনের ব্যাপারে সুপারিশই করছেন। এমনকি আগামী বছর ইসাবেলকে নাকি ফারাহ খানের একটি ছবিতেও দেখা যেতে পারে। বিপরীতে থাকবেন সালমান খান। শুধু তা-ই নয়, করন জোহরের পরবর্তী একটি ছবি দিয়েও নাকি বলিউডে বউনি করতে পারেন ক্যাটের ভগ্নি। চেহারা-সুরতে এমনিতেই ক্যাটের ফটোকপিই ইসাবেল, এবার দেখা যাক বলিউডের রানির আসনটিও ফটোকপি করতে পারেন কি না! ওয়েবসাইট।