ক্যাথরিন আশঙ্কামুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং ঢালী আল মামুনের স্ত্রী দিলারা বেগম জলি এখন আশঙ্কামুক্ত। আজ রোববার ক্যাথরিন মাসুদ ও দিলারা বেগম জলিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।তবে আশঙ্কামুক্ত হলেও ক্যাথরিন মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন।নিহত তারেক মাসুদের ছোট ভাই হাবিবুর রহমান মাসুদ এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ঢালী আল মামুনের অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি এখনো হাসপাতালে চিকিত্সাধীন বলেও জানিয়েছেন হাবিবুর রহমান।