ক্যাথরিনকে হটিয়ে জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এলিজাবেথ টেলরের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে আত্মজীবনীমূলক একটি ছবি। ছবিটিতে কাজ করার কথা ছিল হলিউড অভিনেত্রী ক্যাথরিন জেটা জোন্স ও অ্যাঞ্জেলিনা জোলির। শেষ পর্যন্ত ক্যাথরিন জেটা জোন্সকে পরাজিত করে চূড়ান্তভাবে ছবিটিতে কাজ করার জন্য মনোনীত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।পরিচালক সূত্রে জানা গেছে, জোলি ছবিটিতে কাজ করার জন্য মানসিকভাবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে ৬০ ও ৭০ দশকে এলিজাবেথ টেলর এবং রিচার্ড বার্টনের প্রেম কাহিনি চমত্কারভাবে তুলে ধরা হবে। ছবিটির মূল বিষয়বস্তু স্যাম কাশনার ও ন্যান্সি শোয়েনবার্গারের ফিউরিয়াস লাভ বই অবলম্বনে।এলিজাবেথ টেলরের চরিত্রে জোলিকে চূড়ান্ত করা হলেও রিচার্ড বার্টনের ভূমিকায় অভিনয় করার সম্ভাবনা রয়েছে রাসেল ক্রো, ক্লাইভ ওয়েন ও কলিন ফ্র্যারেলের যেকোনো একজনের।জানা গেছে, ছবিটিতে কাজ করার সুযোগ পেয়ে জোলি নিজেকে খুব সম্মানিত বোধ করছেন। তিনি এও বলেছেন, ‘তাঁর মতো একজন গুণী অভিনেত্রী সব সময় আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। এখনো পর্যন্ত ছবিটির চিত্রনাট্য হাতে পাইনি। তবে খুব শিগগিরই হয়তো সেটা পেয়ে যাব। মনে হচ্ছে, আমরা সবাই মিলে খুব ভালো একটা কাজ করতে যাচ্ছি।’