ক্যাথরিনের সৌন্দর্য রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অস্কার বিজয়ী অভিনেত্রী ক্যাথরিন জেটা জোন্স তাঁর শারীরিক সৌন্দর্যের রহস্য উন্মোচন করেছেন। হলিউডের ৪০ বছর বয়সী এ অভিনেত্রী শারীরিক সৌন্দর্য দীর্ঘদিন ধরে রাখতে খাবারের তালিকাটা কিছুটা পাল্টিয়েছেন। এতে বেশ সফলও হয়েছেন তিনি।ক্যাথরিন খাবার হিসেবে বেছে নিয়েছিলেন ব্যাকন স্যান্ডউইচ। রোজ সকালে একটি করে ব্যাকন স্যান্ডউইচ খাওয়াকে তিনি নিজ শারীরিক সৌন্দর্যের আসল রহস্য হিসেবে বলতে চাচ্ছেন। জানা গেছে, রোজ সকালে ক্যাথরিনের তারকা অভিনেতা স্বামী মাইকেল ডগলাস যখন ব্যায়ামে ব্যস্ত থাকেন তখনই তিনি ব্যাকন স্যান্ডউইচটায় পেট ভরান। ক্যাথরিন এখন কার্ডিফ সফরে আছেন। সেখানে তিনি একটি শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, ক্যাথরিন দুই সন্তানের জননী। তাদের একজনের বয়স নয় বছর এবং আরেকজনের সাত বছর।