ক্যানভাসে রবীন্দ্রনাথের গানের বাণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফ্ফাত আরা দেওয়ান মূলত রবীন্দ্রসংগীতশিল্পী। পাশাপাশি তিনি চিত্রকলার চর্চাও করে চলেছেন। গতকাল বৃহস্পতিবার থেকে বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে ‘খেলে যায় রৌদ্রছায়া’ শীর্ষক তাঁর দশম একক প্রদর্শনী। সন্ধ্যায় ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবির চৌধুরী।প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা ৪২টি। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত ইফ্ফাত আরা দেওয়ানের এই প্রদর্শনীর চিত্রকর্মগুলোর সবগুলোই রাবীন্দ্রিক ভুবন নির্মাণের প্রয়াস লক্ষণীয়। ছবিগুলোতে উৎকীর্ণ হয়েছে রবীন্দ্রনাথের গানের পঙ্ক্তি।