ক্যানসার আক্রান্তদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবার ক্যানসারে আক্রান্তদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালেন। সারা সন্ধ্যা এই দুই তারকা ক্যানসারে আক্রান্ত রোগীদের সঙ্গে নেচে-গেয়ে কাটান। এদিন তাঁরা দুজনই তাঁদের বেশ কিছু জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করেন। ক্যানসার প্যাশেন্টস এইড অ্যাসোসিয়েশনস নামের একটি সংস্থার উদ্যোগে এ আয়োজনে সামজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তাঁরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। এ অনুষ্ঠানে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া দুজন ক্যানসারে আক্রান্ত রোগীর সব ধরনের চিকিত্সার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এমনকি এ ধরনের কাজে সমাজের আরও অনেককে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।ঐশ্বরিয়া আরও বলেন, ‘আমার মনে হচ্ছে মানব সম্প্রদায়ের জন্য এটা একটা বিশাল কর্ম, অনেকটা যুদ্ধ জয়ের মতো।’ তাই অর্থ, শক্তি, সাহস ও সময় অর্থাত্ যার পক্ষে যা দিয়ে সম্ভব, তা দিয়ে ক্যানসারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মনে করেন।অনুষ্ঠানে অক্ষয় তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘আমি ক্যানসারের সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। কারণ আমার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই এ ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সঙ্গে সময় পার করতে পেরে বেশ ভালোই লাগছে।