ক্যানসার আক্রান্তদের পাশে জোলি-পিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জোলিনা জোলি সম্প্রতি ক্যানসারে আক্রান্ত শিশুদের একটি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। ব্র্যাড পিটের পিতামাতার নামে প্রতিষ্ঠিত ‘সেন্ট জনস জেন পিট প্যাড্রিয়েটিক ক্যানসার সেন্টারে’ তাঁরা ৪৫ মিনিট সময় কাটান। এ সময় তারকা দম্পতির ছয় সন্তানও তাঁদের সঙ্গে ছিল। সফর শেষে দুজনই এ ভ্রমণকে আনন্দদায়ক বলে বর্ণনা করেছেন। ক্যানসারে আক্রান্ত শিশুদের ভালোমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য গত বছর তাঁরা ওই কেন্দ্রে ১০ লাখ ডলার সহায়তা করেন।