ক্যানসার তহবিলে ক্রুজের সাহায্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীদের ক্যানসার গবেষণায় তহবিল দেয় এমন একটি প্রতিষ্ঠানকে সাহায্য করছেন পেনেলোপে ক্রুজ। এ জন্য বিশেষ একটি টি-শার্ট বাজারে ছাড়ছেন তিনি। ‘কি টু দ্য কিওর টি-শার্ট’—এমন একটি স্লোগান লেখা থাকবে তাতে। স্যাকস ফিফথ এভিনিউয়ের দোকানগুলোতে এটি বিক্রি হবে। এর আগে এই প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের কাজ করেছেন গিনেথ প্যালট্রো এবং উমা থারম্যান। আইএএনএস।