ক্যানসারও পরাস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের অভিনেতা মাইকেল ডগলাসের গলায় ক্যানসার ধরা পড়েছিল। সেটা গত বছরের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬৬ বছর বয়সী এই অভিনেতা জানালেন, তিনি পুরোদস্তুর সুস্থ হয়ে উঠেছেন। গলার টিউমারটি অপসারণ করা হয়েছে। ‘এখন নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে। প্রচুর খেতে পারছি। রোগটাকে পরাস্ত করতে পেরেছি।’ বললেন ডগলাস। তবে প্রতি মাসে তাঁকে চিকিৎসকের কাছে ধরনা দিতে হবে। আনুষঙ্গিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে আরও কয়েক মাস সময় লাগবে তাঁর। ওয়েবসাইট।