ক্যানসারমুক্ত মনীষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ যেন এক নতুন জন্ম’—এভাবেই নিজের ক্যানসার থেকে মুক্তি পাওয়ার ঘটনার কথা বললেন অভিনয়শিল্পী মনীষা কৈরালা। নিজের ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে ভালো খবরটা ভাগ করে নিলেন তিনি। আরও লিখেছেন, ‘যখন ক্যানসার ফ্রি কথাটা শুনলাম, কান্নায় ভেঙে পড়লাম। আবার আগের মতো পথচলার জন্য এখনো অনেক পথ পেরোতে হবে আমাকে। আপনাদের যত প্রার্থনা আর ভালোবাসা আমি পেয়েছি, আমি নিশ্চিত, সেটাও আমি পারব।’

নিজের ভক্ত, বন্ধু, ক্যানসার ক্লাবের সদস্য, পরিবার—সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গত বছরের নভেম্বরে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনীষা। জরায়ুর ক্যানসারের চিকিত্সার জন্য পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। আইএএনএস।