ক্যানসারে আক্রান্ত ডগলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার জয়ী হলিউড অভিনেতা মাইকেল ডগলাস গলার ক্যানসারে ভুগছেন। কিছুদিন আগে তাঁর গলায় ক্যানসার ধরা পড়ে, তবে চিকিৎসকেরা মনে করছেন, ডগলাস একেবারে সুস্থ হয়ে উঠবেন। ৬৫ বছর বয়সী এই অভিনেতাকে বর্তমানে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জানা গেছে, প্রাথমিকভাবে ডগলাসকে আট সপ্তাহের একটা চিকিৎসাসেবা দেওয়া হবে। চিকিৎসকেরা আশাবাদ প্রকাশ করেছেন যে আগামী এই আট সপ্তাহের চিকিৎসায় ডগলাস পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, তবে সেরে ওঠার ব্যাপারে ডগলাস নিজেও যথেষ্ট আশাবাদী।গত চার দশকে এই অভিনেতা ওয়াল স্ট্রিট মানি নেভার স্লিপস, ফ্যাটাল অ্যাট্রাকশন, বেসিক ইন্সটিংক্ট ও ট্রাফিক ছবির মতো বেশ কিছু ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন। ছবিগুলোয় ডগলাসের অভিনয়শৈলী তাঁকে আরও সুউচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে।অস্কার জয়ী এই অভিনেতা ২০০০ সালে জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনসকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে। তা ছাড়া ডগলাসের আগের সংসারেও ক্যামেরন নামের একটি সন্তান রয়েছে।