ক্যাপশন নিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘সিটিসেল তারকাকথন’-এর ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজীত সংবাদ সম্মেলনে শিল্পী ও কলাকুশলীরা
চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘সিটিসেল তারকাকথন’-এর ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজীত সংবাদ সম্মেলনে শিল্পী ও কলাকুশলীরা

চ্যানেল আইয়ের প্রতিদিনের অনুষ্ঠান ‘সিটিসেল তারকাকথন’-এর ১০ম বর্ষ পূর্তি হলো গতকাল বুধবার। এ উপলক্ষে গতকাল দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সিটিসেলের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস তাসলিম আহমেদ৷ আরও ছিলেন মামুনুর রশীদ, রেজানুর রহমান, আসিফ আকবর, শিমুল মুস্তাফা, শিবলী মোহাম্মদ, আমিনুল হক, শামস সুমন, সোহানা সাবা, মুরাদ পারভেজ, সুজানা, অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা, উপস্থাপক মৌসুমী বড়ুয়া, সাথী প্রমুখ। এরপর সবাই মিলে কেক কাটেন। সন্ধ্যায় চ্যানেল আই ভবনের ছাদ-বারান্দায় এক পুনর্মিলনী অনুষ্ঠান হয়। এখানে অংশ নেন টিভি, চলচ্চিত্র আর সংগীতজগতের শিল্পী ও কলাকুশলীরা।