
বিলবোর্ড শীর্ষ পপ গানের তালিকায় আঠারো সপ্তাহ ধরে অবস্থান করেছিল ক্যাপিটাল সিটিজের ‘সেইফ অ্যান্ড সাউন্ড’ গানটি। জনপ্রিয় এই পপ গানের দলটি নিয়েই আজকের আয়োজন।
আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের এক ইন্ডি পপ গানের জুটির নাম ক্যাপিটাল সিটিজ। রায়ান মার্চেন্ট ও সেবু সাইমোনিয়ান মিলে ২০০৯ সাল থেকে একসঙ্গে কাজ করতে থাকেন। তাঁরা তাঁদের প্রথম ইপি ২০১১ সালের ৭ জুন বের করেন। সেখানে তাঁদের ‘সেইফ অ্যান্ড সাউন্ড’ গানটি প্রথমবার বের হয়। পরবর্তী সময়ে ২০১২ সালের ১ মে তাঁদের ‘ক্যাঙ্গারু কোর্ট’ শীর্ষক আরেকটি সিঙ্গেল বের হয়। তাঁদের গান ‘সেইফ অ্যান্ড সাউন্ড’ পপ আপ # ১ শীর্ষক একটি মিক্সড অ্যালবামে স্থান পেয়েছিল। পেরেজ হিল্টন সেই অ্যালবামটির কাজ করেন।
‘সেইফ অ্যান্ড সাউন্ড’ গানটি ইউএস অল্টারনেটিভ সংস চার্টে শীর্ষস্থান দখল করে। সেই গানটি জার্মান ‘ভোডাফোন’-এর বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। তাঁদের আরেকটি গান ‘সেন্টার স্টেজ’ ইএসপিএন চ্যানেলে বিভিন্ন সময় ব্যবহার করা হয়। ২০১৩ সালের ৪ জুন তাদের প্রথম অ্যালবাম ইন এ টাইডাল ওয়েভ অব মিস্টেরি ক্যাপিটোল রেকর্ডস থেকে বের হয়। বিলবোর্ড শীর্ষ ২০০ অ্যালবামের মধ্যে ৬৬তম স্থানটি দখল করার মধ্য দিয়ে তাঁদের যাত্রা শুরু হয়। তাঁরা তাঁদের ‘সেইফ অ্যান্ড সাউন্ড’ গানটির মিউজিক ভিডিও ২০১৩ সালের ২৫ এপ্রিল ভেভো নামক ওয়েবসাইটে দর্শকদের জন্য ছেড়ে দেন। ভিডিওটির নির্দেশনা দেয় গ্রেড হল। ভিডিওটি ২০১৩ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিল। দুটি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হলেও তাঁরা একটিতে জয়লাভ করেন। সেরা শিল্প নির্দেশনা ও সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য মনোনীত হয়ে তাঁরা শুধু সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কারটি জিতে নেন।
২০১৩-এর মে মাসে জার্মান সিঙ্গেল চার্টে তাঁদের এ গানটি শীর্ষস্থান দখল করে।
ক্যাপিটাল সিটিজের যত গান
বেগিনিংস-২০১০ (সিঙ্গেল)
সেইফ অ্যান্ড সাউন্ড-২০১১ (সিঙ্গেল)
ক্যাঙ্গারু কোর্ট-২০১২ (সিঙ্গেল)
ক্যাপিটাল সিটিজ-২০১১ (ইপি)
ইন টাইডাল ওয়েভ অব মিস্টেরি-২০১৩ (অ্যালবাম)
দ্বৈত গানের দল হিসেবে শুরু করলেও নানান কনসার্টে গান করার জন্য তাঁরা অতিথি সদস্যদের সঙ্গে নেন।
ক্যাপিটাল সিটিজের সদস্যরা
রায়ান মার্চেন্ট (ভোকাল)
সেবু মাইমোনিয়ান (ভোকাল) কনসার্টের সদস্যরা
ম্যানুয়েল কুইনটেরো (বেজ)
নিক মেরউইন (গিটার)
স্পোনসার লুডউইগ (ট্রাম্পেট)
মনোয়ারুল হক