ক্যামেরন ডায়াজের প্রথম বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়জীবনের একপর্যায়ে এসে অনেক তারকাই লেখক বনে যান। এ তালিকায় যোগ হলো হলিউড তারকা ক্যামেরন ডায়াজের নাম। তরুণীদের সুস্বাস্থ্য বজায় রাখা ও পুষ্টির গুরুত্বের ওপর বই লিখছেন তিনি। এটাই তাঁর প্রথম বই। এ ব্যাপারে তাঁকে অনুপ্রেরণা দিয়েছে হলিউড তারকা গিনেথ প্যালট্রোর সাপ্তাহিক সাময়িকী গুপ। এটি মূলত জীবনযাপন-বিষয়ক সাময়িকী। এতে রান্নাবান্না, ফ্যাশন ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়। একটি প্রকাশনা সূত্র জানায়, ক্যামেরন এখন প্যালট্রোর খুব ঘনিষ্ঠ বন্ধু। গিনেথ প্যালট্রো তাঁর গুপ সাময়িকীতে যা করছেন, তা ক্যামেরন বেশ আগ্রহ নিয়েই দেখছেন। ব্যাং শোবিজ।