ক্যামেরার পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অনেক আগেই; এবার ক্যামেরার পেছনে কাজ করতে চান হলিউড অভিনেতা জনি ডেপ। না, নতুন কোনো সিনেমা বানানোর খায়েশ তাঁর নেই; একটি মিউজিক ভিডিও পরিচালনা করবেন তিনি। ‘বেবিবার্ড’ নামের একটি ব্যান্ডকে নিয়ে তৈরি হবে ভিডিওটি। জনি ডেপ ওই ব্যান্ডের ভক্ত। বেবিবার্ডের সাম্প্রতিক অ্যালবামের রেকর্ডিংয়ের জন্য কিছু অনুদানও দিয়েছেন এই তারকা অভিনেতা। ওই ব্যান্ডের প্রেমে জনি ডেপ এতই মজেছেন যে, এ মাসের শুরুর দিকে ব্রিটেনে তাদের সঙ্গে সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কথা ভেবে শেষ অবধি সিদ্ধান্ত বাতিল করেন। এখন তিনি ভেনিসে ট্যুরিস্ট ছবির শুটিংয়ে ব্যস্ত। ওয়েবসাইট।