ক্যামেরায় ঐতিহাসিক কুমিল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাব ফয়জুন্নেসার ইতিহাসবিজড়িত বাড়িটি দেখেননি অনেকে। কিংবা জাতীয় কবির বাসস্থান, বিস্তৃত শালবন ও বৌদ্ধ বিহার, ময়নামতি, ধর্মসাগর, রানীর দীঘি, রানীর কুটির, ছোটরা ইংরেজ কবরস্থান, ঐতিহাসিক থমসন ব্রিজ, শাহসুজা মসজিদ, লালমাই পাহাড়, ভিক্টোরিয়া কলেজ, চণ্ডী মন্দির, বাখরাবাদ গ্যাসফিল্ড—ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য, শিক্ষা-সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছুই আছে কুমিল্লায়। সেসবের কিছুই যেন বাদ দেননি মুঈদ খন্দকার। তাঁর ক্যামেরায় তোলা সেসব ছবি নিয়ে ঢাকায় শুরু হয়েছে প্রদর্শনী।
গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শনীটির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। অতিথি ছিলেন কুমিল্লা বার্ডের সাবেক মহাপরিচালক খায়রুল কবীর, মো. আবদুল কুদ্দুছ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের পরিচালক আফতাব-উল-ইসলাম মঞ্জু প্রমুখ।
কুমিল্লার নিসর্গ ও ইতিহাস জড়িয়ে থাকা ১১৯টি আলোকচিত্র নিয়ে তিন দিনের প্রদর্শনী ‘হৃদয়ে কুমিল্লা’ চলবে ২০ এপ্রিল পর্যন্ত।