ক্যামেরায় বাংলার বিস্মৃতির নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রশিল্পী বাবু আহমেদ দীর্ঘদিন ধরে মধ্যযুগের স্থাপত্য নিদর্শনকে ক্যামেরাবন্দী করে চলেছেন। ক্যামেরায় তিনি গৌড় ও পাণ্ডুয়ার সেই সময়ের নিদর্শনকে তুলে ধরে তৎকালীন সংস্কৃতি ও জনরুচি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এ ধরনের ৬৩টি ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল রোববার শুরু হয়েছে তাঁর একক আলোকচিত্র প্রদর্শনী। সন্ধ্যায় ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার। বিশেষ অতিথি ছিলেন স্থপতি আবু সাঈদ এম আহমেদ।প্রদর্শনীর উদ্বোধনীতে বক্তারা ছবিগুলোতে অতীত শুধু কথা বলে না তাঁর ক্যামেরায়, ইতিহাস ও ঐতিহ্যের বিস্ময়কর নানা অনুষঙ্গও উন্মোচিত হয় বলে মন্তব্য করেন। প্রদর্শনী চলবে ৮ মার্চ পর্যন্ত।:nসিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার