ক্যাম্পবেলের নিরাপত্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বিচারকেরা আশ্বস্ত করলেন তাঁকে। আদালত প্রাঙ্গণ ও কক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত সাফ বলে দিয়েছেন, নাওমি ক্যাম্পবেলের কোনো ছবি তোলা যাবে না। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত সম্প্রতি এ নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার কাঠগড়ায় দাঁড়িয়ে এই সুপার মডেলের সাক্ষ্য দেওয়ার কথা। ১৯৯৭ সালে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের কাছ থেকে একটি হীরা উপহার নিয়েছিলেন ক্যাম্পবেল। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বর্তমানে চার্লস টেলরের বিচার চলছে। অস্ত্র কেনার জন্য সাবেক এই স্বৈরশাসক সিয়েরালিওনের খনি থেকে ‘ব্লাড ডায়মন্ড’ লুট করে সেটি ক্যাম্পবেলকে উপহার দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই আজ আদালত নাওমি ক্যাম্পবেলকে জিজ্ঞাসাবাদ করবেন। ওয়েবসাইট।