ক্যাম্পাসে চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শুরু হয়েছে ক্যাম্পাসকেন্দ্রিক চলচ্চিত্র উৎসব ‘শান্তির সপক্ষে আমরা’। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে শুরু হয়েছে দিনব্যাপী এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দেখানো হয়েছে ছয়টি ছবি।
আয়োজন ব্যবস্থাপকেরা বলেন, পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এই উৎসবের আয়োজন করা হবে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য এম ওমর রহমান, সহ-উপাচার্য মিলান প্যাগন, বিভিন্ন বিভাগের ডিন ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর প্রতিনিধিদল। উৎসবের উদ্যোক্তা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো ও আইইউবি।
