ক্যারাব্র্যাম উৎসবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার ক্যারাব্র্যাম উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ। উৎসবে বাংলাদেশের প্যাভিলিয়নে থাকছে নাটক ও চলচ্চিত্রের প্রদর্শনী এবং সংগীতশিল্পীদের পরিবেশনা। আরও থাকবে বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী। আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত কানাডার টরন্টোতে আয়োজন করা হচ্ছে এই উৎসব। এতে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৬১টি দেশ।গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যারাব্র্যাম উৎসবে বাংলাদেশের অংশ নেওয়ার কথা জানান পিল বাংলাদেশ কমিউনিটি সার্ভিসের চেয়ারম্যান ফয়জুল হক। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন জাহিদ হোসেন ও মেহেদী হাসান সিদ্দিকী।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যারাব্র্যাম উৎসবে বাংলাদেশের উপদেষ্টা এন্ড্রু কিশোর। তিনি বলেন, ‘বাংলাদেশ এবারই প্রথম এই উৎসবে অংশ নিচ্ছে। আশা করছি, সেখানে আমাদের নিজেদের সংস্কৃতিকে ভালোভাবে তুলে ধরতে পারব।’