ক্যারির তিন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সংগীতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মাত করলেন কণ্ঠশিল্পী ক্যারি আন্ডারউড। গত রোববার রাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নারী কণ্ঠশিল্পী ও নবাগত শিল্পীর পুরস্কার তো জিতলেনই, পাশাপাশি বছরের সেরা এন্টারটেইনারের পুরস্কারটিও বাগিয়ে নিলেন। পর পর দুবার বছরের সেরা এন্টারটেইনার হয়ে রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছেন ২৭ বছর বয়সী এই তরুণী। এর আগে তিনি ‘আমেরিকান আইডল’ও জিতেছিলেন। আর অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েও শূন্য হাতে ফিরেছেন এ সময়ের আরেক জনপ্রিয় শিল্পী টেইলর সুইফট। ওয়েবসাইট।