ক্যারিয়ার শেষ ম্যাডোনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই এমডিএনএ ট্যুরই ম্যাডোনার শেষ ট্যুর। ক্যারিয়ার শেষ হয়ে গেছে ম্যাডোনার।’ তবে এ ঘোষণা ম্যাডোনা নিজে দেননি; দিয়েছেন আরেক সংগীত-তারকা এলটন জন। না, ম্যাডোনা তাঁকে এ দায়িত্ব দেননি। তাহলে এলটন নিজেই উদ্যোগী হয়ে এমন বললেন কেন? বন্ধুর পক্ষ নিয়েছেন তিনি। এলটন জনের কাছের মানুষ লেডি গাগা। আর গাগাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ম্যাডোনা। ফলাফল এলটনের এই উষ্মা, ‘ম্যাডোনার যদি স্বাভাবিক বুদ্ধিটুকু থাকত, তাহলে সে রে অব লাইটের মতো গান গাইত, নাচানাচি থেকে নিজেকে বিরত রাখত।’ স্ক্রিন।