ক্যাসপার স্মার্টের কাছে সন্তান চান লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে ঘর করার সময় ফুটফুটে যমজ সন্তানের মা হয়েছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। অ্যান্থনির সঙ্গে বিচ্ছেদের পর ক্যাসপার স্মার্টের প্রেমে মজেন ৪৩ বছর বয়সী এ তারকা। সম্প্রতি এই নতুন প্রেমিকের কাছে মা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন লোপেজ। লোপেজ বলেন, ‘স্মার্টের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর আবারও মা হওয়ার ইচ্ছে জেগেছে আমার ভেতর। আমি সব সময়ই বড় একটি পরিবারের স্বপ্ন দেখেছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা। লোপেজ আরও বলেন, ‘আমার ভেতরটা ভালোবাসায় পূর্ণ। আমি মনে করি, আমার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো, আমি একজন ভালোবাসাপ্রবণ মানুষ। ভালোবাসা ঘিরেই ঘুরপাক খাচ্ছে আমার জীবন। এই অফুরন্ত ভালোবাসা ছড়িয়ে দিতেই আমি আবার মা হতে চাই।’