ক্রসওভারের প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াঙ্কা চোপড়া এখন কার? ক্রসওভার এন্টারটেইনমেন্টের! বলিউডের তারকাদের অ্যাকাউন্ট সামলে রাখার প্রতিষ্ঠানটি কদিন আগে বাগিয়েছে এই সাবেক বিশ্ব সুন্দরীকে। দুই বছরের একটি চুক্তিও সেরে ফেলেছে তারা। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রিয়াঙ্কার যাবতীয় লেনদেন, হিসাবপত্তর তারাই সামলাবে। এর আগে পারসেপ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামের আরেকটি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কার অ্যাকাউন্ট দেখভাল করে আসছিল। ক্রসওভারের প্রধান নির্বাহী বিনিতা ব্যাঙ্গার বললেন, ‘প্রিয়াঙ্কা ভারতের সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আশা করছি, ক্রসওভার আগামী দুই বছর তাঁর অ্যাকাউন্ট খুব ভালোভাবে দেখভাল করবে।’অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও প্রিয়াঙ্কার আয়ের পরিমাণ কম নয়। এই খাত থেকে বছরে প্রায় ১০০ কোটি রুপি জমা হয় তাঁর অ্যাকাউন্টে। বলিউডি এই তারকা এখন আটটি রাঘব বোয়াল প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওয়েবসাইট।