ক্রাইম রিপোর্টার মাহফুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসময় আমি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম। তাই একজন সাংবাদিকের জীবন আমার কাছে পরিচিত। এ কারণেই আমি মনে করছি, নাটকটিতে কাজ করা অনেক বেশি সহজ হবে।’ বললেন মাহফুজ আহমেদ। এবার তিনি সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন। পদের নাম ক্রাইম রিপোর্টার। তাকে ঘিরেই গল্প। তাই নাটকের নামটিও ক্রাইম রিপোর্টার।লিখেছেন অনুরূপ আইচ, পরিচালনা করছেন মুহাম্মাদ মোস্তফা কামাল। নাটকটির কাজ শুরু হচ্ছে শুক্রবার। মাহফুজ আরও বললেন, ‘নাটকের গল্পটি ভালো লেগেছে। মনে হচ্ছে, অনেক দিন পর নিজের পরিচিত কাজের ক্ষেত্রে ফিরছি।’পরিচালক সূত্রে জানা গেছে, একজন সাংবাদিকের জীবনঘনিষ্ঠ কাহিনি পর্দায় উপস্থাপন করা হচ্ছে। তবে গল্পের প্রয়োজনে কিছু নাটকীয়তা যোগ করা হয়েছে। নাটকে মাহফুজ আহমেদ ছাড়া আরও অভিনয় করছেন বিন্দু। পরিচালক জানালেন, নাটকে বিন্দু একজন সংসদ সদস্যের মেয়ে। মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন।