ক্রান্তির প্রতিষ্ঠাবার্ষিকী
‘সংস্কৃতি হোক সমাজ বদলের হাতিয়ার’ স্লোগান নিয়ে ১৯৬৭ সালে যাত্রা করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী। সংগঠনটি পদার্পণ করল প্রতিষ্ঠার ৪৬ বছরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ক্রান্তি পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার পদক পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সৈয়দ হাসান ইমাম।
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল গান ও নৃত্য। আয়োজনটি উৎসর্গ করা হয় ক্রান্তির নবযাত্রার কর্ণধার ও প্রয়াত সভাপতি গণসংগীতশিল্পী মাহবুবুল হায়দার মোহনকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও গণসংগীতশিল্পী ফকির আলমগীর। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নিলুফার জাহান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর।
‘মরণ সাগর দেবো রে’ গানটির সমবেত পরিবেশনা দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান।