ক্রিকেট থেকে ফুটবল মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট মাঠে হরহামেশাই দেখা মেলে ক্যাটরিনা কাইফের। আইপিএলে অ্যাম্বাসেডর হিসেবে একটি দলের ঝান্ডাও উড়িয়েছিলেন বেশ কিছুদিন আগে। এবার ফুটবল মাঠেও পদধূলি দিচ্ছেন এই বলিউড তারকা। তা-ও আবার ভূ-ভারতে নয়, সেই ব্রিটিশ মুলুকে। কদিন আগে যুক্তরাজ্যে গেছেন ক্যাট। সেই খবর কেমন করে যেন পৌঁছে গিয়েছিল বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির কর্তাব্যক্তিদের কানে। গতকাল রোববার সন্ধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের সঙ্গে ম্যাচ ছিল তাদের। ম্যানচেস্টার সিটির কর্তাব্যক্তিরা সেই ম্যাচ উপভোগের দাওয়াত দেন ক্যাটকে। ক্যাট তা হাসিমুখেই গ্রহণ করে বলেছেন, ‘লন্ডনে একটি সংবাদ সম্মেলনের জন্য এসেছিলাম। ম্যানচেস্টার সিটি ওদের খেলা দেখতে আমন্ত্রণ জানিয়েছে। ম্যাচটা দেখতে যাচ্ছি।’ ক্যাট একাই যাচ্ছেন না, সঙ্গে থাকছেন মা সুজানে টারকোটে ও বোন ইসাবেল। ওয়েবসাইট