ক্রিকেট দলের মালিক শ্রীদেবী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়ে আর না ফিরলেও একটি ক্রিকেট দলের মালিক হয়ে ভক্তদের কাছে ফিরে আসছেন বলিউডের অভিনেত্রী শ্রীদেবী।মুম্বাই মিররের খবরে জানা গেছে, সম্প্রতি শ্রীদেবী সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) একটি ক্রিকেট দল কিনে নিয়েছেন। সিসিএল মূলত দক্ষিণ ভারতের চলচ্চিত্রশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত। গত বছর সিসিএলে সোহেল খান মুম্বাই ফ্র্যাঞ্চাইজ কিনে পরে তা ‘মুম্বাই হিরোজ’ নামে একটি ক্রিকেট দল গঠন করেছিলেন। এ থেকে উত্সাহিত হয়েই শ্রীদেবী ও তাঁর স্বামী বনি কাপুর যৌথভাবে এবার সিসিএলের বাংলা ফ্র্যাঞ্চাইজ কিনে নিয়েছেন। এ ছাড়া বিশিষ্ট পরিচালক প্রিয়দর্শন ও তাঁর স্ত্রী মিলে মালাইয়ালাম ক্লাব কিনে নিয়েছেন বলেও জানা গেছে।শ্রীদেবীর ক্রিকেট দলে কনসালট্যান্ট কিংবা খেলোয়াড় হিসেবে সৌরভ গাঙ্গুলী থাকতে পারেন। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।