ক্রিকেট নিয়ে পড়শীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শী
পড়শী

পড়শী এবার ক্রিকেট নিয়ে গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘জয় হবেই হবে’। গানটির সুর করেছেন ইমরান। পড়শীর সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। গত বুধবার সন্ধ্যায় ইমরানের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন পড়শী। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম।
পড়শী বলেন, ‘ক্রিকেট আমার পছন্দের খেলা। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ক্রিকেট নিয়ে গান করব। সারা দেশে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আমেজ। এই সুযোগটা মিস করতে চাইনি। আশা করছি, চমৎকার কথা আর সুরের এই গানটি সবার ভালো লাগবে।’
পড়শী আরও বলেন, ‘গানটি দুভাবে গাওয়া হয়েছে। আর তা আমার পরবর্তী অ্যালবামে রাখব। গানটি এখন ফেসবুকে দিচ্ছি। গানটির একটি মিউজিক ভিডিও তৈরির ইচ্ছা আছে।’