ক্রিকেট মাঠে অক্ষয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ইংল্যান্ডের ক্রিকেট মাঠে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। লর্ডস, ওভাল ও টেন্টব্রিজে তিনটি মাঠ দাপিয়ে বেড়াতে দেখা যাবে তাঁকে। তবে ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ডের এই তিনটি মাঠে অক্ষয় পাতিয়ালা হাউজ ছবির শুটিংয়ে অংশ নেবেন। ছবি সংশ্লিষ্টরা এরই মধ্যে মাঠ কর্তৃপক্ষের যাবতীয় অনুমোদনও নিয়েছেন। এ শুটিংয়ের মধ্য দিয়ে ভারতীয় কোনো ছবি লন্ডনের অভিজাত ক্রিকেট মাঠ লর্ডস, ওভাল ও টেন্টব্রিজ মাঠে এ শুটিংয়ের অনুমতি পেল। জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি লন্ডনে ক্রিকেট মাঠের দৃশ্য ধারণের কাজ শুরু হবে। আগামী দিওয়ালিতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনাও করেছেন ছবি সংশ্লিষ্টরা।