ক্রিকেটার শাকিব খান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান ছোটবেলায় ক্রিকেট খেলতেন। কিন্তু একসময় হয়ে গেছেন চলচ্চিত্রের অভিনেতা। তবে সুযোগ পেলেই টিভিতে ক্রিকেট খেলা উপভোগ করেন। আবার ক্রিকেট খেলতে ইচ্ছা হয়েছে তাঁর। মাঠে নয়, এবার তিনি ক্রিকেট খেলবেন চলচ্চিত্রের পর্দায়। ছবির নাম টাইগার। পরিচালক সোহানুর রহমান জানালেন, তাঁর এই ছবিতে ক্রিকেট খেলোয়াড় হিসেবে দেখা যাবে শাকিব খানকে। গত শুক্রবার সিলেটের মৌলভীবাজারে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।শাকিব বললেন, ‘আমি তো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে এবারই প্রথম ক্রিকেটনির্ভর চলচ্চিত্রে অভিনয় করব। ছবিতে যেহেতু আমাকে ক্রিকেট খেলোয়াড় হিসেবে উপস্থাপন করা হবে, তাই প্রস্তুতিটাও নিতে হচ্ছে সেভাবেই।’আগামী বছরের ফেব্রুয়ারি মাসে টাইগার ছবির শুটিং শুরু হবে। ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির।