ক্রিকেটারদের সম্মানে গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে ১৯৯৬ সালের আইসিসি ট্রফি জেতা ক্রিকেটারদের নাম, যাঁদের কারণেই পৃথিবী আজ চিনছে অন্য এক বাংলাদেশকে। সেই ক্রিকেটারদের সম্মাননা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কাল সোমবার অনুষ্ঠানটির আসর বসবে রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে। অনুষ্ঠানে ক্রিকেটারদের সম্মাননা জানাতে গান করবেন কনা, মাহাদী, কোনাল ও ইবরার টিপু। ‘তোমাদের সেই পথটি ধরে আজও ছুটে যাওয়া’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। ‘ওই সময়ের ক্রিকেটাররা আমাদের বিজয়ের অগ্রযাত্রী। তাই তাঁদের সম্মাননা জানাচ্ছে বিসিবি। আমরাও জানাচ্ছি আমাদের গানে গানে। এ ছাড়া আমরা চারজন আমাদের চারটি জনপ্রিয় গানও করব। অনুষ্ঠানের শেষে গাইব “ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে” গানটিও।’ বললেন টিপু।