ক্রিকেটে ফিরতে মরিয়া প্রীতি-শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও শিল্পা শেঠির দলের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ ঢাকার জন্য জনমত সংগ্রহে নামলেন বলিউডের দুই অভিনেত্রী প্রীতি জিনতা ও শিল্পা শেঠি। আইপিএলএ তাঁদের দল কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়েলকে কি দর্শকেরা দেখতে চায়? এ রকম জনমত সংগ্রহে নেমে ভালোই সাড়া পেয়েছেন দুই অভিনেত্রীই। তবে তা দিয়ে কতখানি কাজ হবে বলা বেশ মুশকিল বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তবুও ছবির পাশাপাশি আবার টি-টোয়েন্টির আঙ্গিনায় ফিরতে মরিয়া দুজনেই। তাই বারেবারে প্রীতি ছুটছেন মুম্বাই থেকে পাঞ্জাবে। আর শিল্পা মুম্বাই থেকে সোজা জয়পুরে। সেখানে ভক্তদের সঙ্গে মিলিতও হচ্ছেন দুজনেই।