ক্রিকেটের খেলাগুলো টিভিতে দেখব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ক্রিকেট রঙ্গ। এটি লিখেছেন মাহবুবুল হাসান, পরিচালনা করেছেন সবুর খান। নাটকে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। কথা হলো তাঁর সঙ্গে।‘ক্রিকেট রঙ্গ’ নাটকটির কথা বলুন।অনেক দিন আগে কাজ করেছিলাম। বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখার জন্য রংপুরের এক গ্রাম থেকে বউ-বাচ্চা নিয়ে ঢাকায় আসে হাফিজ। এসে ওঠে একই গ্রামের আফজালের বাসায়। এদিকে খেলা দেখার জন্য খালাশাশুড়ি, শ্যালক-শ্যালিকা, ভায়রা—একে একে সবাই এসে হাজির হয় আফজালের বাসায়। উদ্দেশ্য জমিয়ে খেলা দেখা এবং দেড়-দুই মাস ভূরিভোজন। তারই মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন ও পারিবারিক রাজনীতি। নাটকে আমি হাফিজ চরিত্রে অভিনয় করেছি।নাটকটিতে কাজ করার কোনো ঘটনা মনে পড়ে?হ্যাঁ, রংপুরে একদিন খুব ভোরবেলা বাসস্ট্যান্ডে গিয়েছিলাম। সবাইকে নিয়ে প্রথম বাসে ঢাকায় আসব। ওই দৃশ্যটার শুটিংয়ের কথা মনে আছে।নাটকের কাজের ব্যস্ততার মধ্যে ক্রিকেট খেলাগুলো দেখা হবে?আমি কিন্তু ক্রিকেটের দারুণ ভক্ত। এমনিতেই রাতে কাজ সেরে বাসায় ফিরে টিভিতে খেলা দেখতে বসে যাই। আর এবার বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশেই হচ্ছে, এটা মিস করব না। টিকিট কাটতে পারিনি। টিভিতেই দেখব।আজ তো এনটিভিতে ‘সবুজ নক্ষত্র’ দেখানো হবে।এখানে আমি বাড়ির বড় ছেলে। বাবা নেই। মফস্বলের একজন পরিচিত আইনজীবী। খুব নিয়মশৃঙ্খলা মেনে চলি। শৃঙ্খলা ঠিক রাখার জন্য পরিবারের সবার ওপর নানা কারণে খবরদারি করি। বিয়ে হয়নি। কিন্তু কোনো মেয়ে তাকালেই আমি অসুস্থ হয়ে পড়ি। অবশ্য শেষ পর্যন্ত আমাকে বিয়ে করতে হবে। মানিকগঞ্জ আর পুবাইলে নাটকটির কাজ হচ্ছে। এটি লিখেছেন মাসুম রেজা আর পরিচালনা করছেন গোলাম সোহরাব।বাংলাভিশনের ‘ডাইরেক্টর’ নাটকে মেম্বার সাহেবের কী খবর?নাটকে আমি ইউনিয়ন পরিষদের মেম্বার। সবাইকে বলি, প্রশাসনের লোক। আর আমার স্ত্রীর মতে, গ্রামের সেকেন্ড ম্যান। সেই হিসেবে তিনি গ্রামের সেকেন্ড লেডি। গ্রামে চলচ্চিত্র পরিচালক আসছেন। তাই গ্রামের সবাই অভিনয় করার জন্য নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। আর আমার কথা হলো, যেহেতু আমি প্রশাসনের লোক, তাই আমাকে তো ছবিতে পাঠ দিতেই হবে।চলচ্চিত্রে অভিনয় করছেন?শিরিন পাশার সীমান্তে চড়ুইভাতি ছবিতে কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে। মঙ্গলবার রাতে চিত্রনাট্য হাতে পেয়েছি। এখনো চূড়ান্ত হয়নি। মনপুরার পর গিয়াসউদ্দিন সেলিম তৈরি করবেন কাজল রেখা নামের আরেকটি ছবি। ওখানে কাজ করব।