ক্রিমেটিক এক্সের অ্যালবাম ‘রণাঙ্গনের ডাকটিকেট’
প্রথমা থেকে প্রকাশিত একাত্তরের চিঠি বইয়ের চিঠি নিয়ে গান তৈরি করেছে ক্রিমেটিক এক্স ব্যান্ড। গানটির শিরোনাম ‘রণাঙ্গনের ডাকটিকেট’। এ বছরের ২৬ মার্চ গানটি এবিসি রেডিওসহ দেশের সব কয়টি এফএম রেডিওতে প্রচার করা হয়। গানটির শিরোনামেই নিজেদের প্রথম অ্যালবামের নাম দিয়েছেন ব্যান্ডের সদস্যরা—রণাঙ্গনের ডাকটিকেট।ঈদ উপলক্ষে জি-সিরিজ প্রকাশ করেছে অ্যালবামটি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন মাইলসের ইকবাল আসিফ, শিরোনামহীনের জিয়া, শিল্পী মিলন মাহমুদ ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রজ্ঞাপ্রসূন ভট্টাচার্য্য, আরিফুর রহমান, আশিক আহমেদ, মঈনুল হোসেন, সঞ্জয় হালদার ও সাকিব ইকবাল মিলে ২০০৬ সালে গড়ে তোলেন ব্যান্ডটি। ২০০৯ সালে মু’জ ব্যান্ড উত্সবে চ্যাম্পিয়ন হয় ক্রিমেটিক এক্স।