ক্রিস্টেন-প্যাটিনসনের দ্বিতীয় জীবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমে নাটকীয় সব ঘটনা ঘটছে ক্রিস্টেন এবং নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের পরকীয়ার খবর ফাঁস হওয়ার পর থেকে। প্রতারণার দায়ে ক্রিস্টেনকে ছেড়ে যেতে চাইলেও, কোনোভাবেই প্রেমিকার মায়া কাটাতে পারছেন না প্যাটিনসন। সম্প্রতি এই জুটিকে চুম্বনরত অবস্থায় দেখার পর তাঁদের পুনর্মিলনের খবর ছেপেছে ‘এসশোবিজ’।এ বছরের জুলাইয়ে রুপার্টের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠ ছবি ফাঁস করেছিল যুক্তরাষ্ট্রের বিনোদন পত্রিকা ‘ইউএস উইকলি’। বিষয়টি জানার পর লস অ্যাঞ্জেলেসে যে বাড়িতে ক্রিস্টেন ও প্যাটিনসন একসঙ্গে থাকতেন, তা ছেড়ে চলে যান প্যাটিনসন। প্রসঙ্গত, গত আগস্টে দুই মিলিয়ন ডলার ব্যয় করে লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল একটি বাড়ি কিনেছিলেন ক্রিস্টেন। প্যাটিনসন ওঠেন সেখান থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি অ্যাপার্টমেন্টে। সম্প্রতি ক্রিস্টেনের নতুন বাড়িতে দেখা গেছে প্যাটিনসনকে। ১৭ অক্টোবর বুধবার বিলাসবহুল সে বাড়িটির সুইমিংপুলের পাশেই সারা দিন কাটিয়েছেন এই প্রেমিক যুগল। সে সময় তাঁদের ঘনিষ্ঠভাবে মিশতে দেখা গেছে। একপর্যায়ে প্রেমিকার ঠোঁটে চুমুও খেয়েছেন প্যাটিনসন।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘শেষ পর্যন্ত প্রেমিকা ক্রিস্টেনকে মন থেকে ক্ষমা করে দিয়েছেন প্যাটিনসন। তাঁদের দুজনের বয়সই কম। ২২ বছর বয়সী ক্রিস্টেনের ক্ষণিকের ভুলকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত পাকাপাকি করে ফেলেছেন ২৬ বছর বয়সী প্যাটিনসন।’ সূত্রটি আরও জানিয়েছে, প্যাটিনসন চাইলেই ক্রিস্টেনকে ছেড়ে চলে যেতে পারতেন। কিন্তু তাঁদের সম্পর্কের গভীরতাটা অনেক বেশি। প্যাটিনসন উপলব্ধি করেছেন, তাঁর জীবনকে ক্রিস্টেনের মতো আর কেউই বুঝতে পারবে না। এ ছাড়া, সব সম্পর্কেই কোনো না কোনো সময়ে নাটকীয়তা এসে ভর করে। প্রেমিকার একটিমাত্র ভুলের জন্য চার বছরের সম্পর্ককে শেষ করে দেওয়ার মধ্যে কোনো যুক্তি নেই। এ জন্যই আবারও কাছাকাছি এসেছেন তাঁরা।