ক্রিস্টেন স্টুয়ার্টের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারসোনাল শপার ছবিতে ক্রিস্টেন স্টুয়ার্ট
পারসোনাল শপার ছবিতে ক্রিস্টেন স্টুয়ার্ট

অপেক্ষা বড় কঠিন। ঘণ্টা চারেক পরেই হয়তো সংবাদ সম্মেলনে দেখা পাব তাঁর। ‘টোয়ালাইট’ সিরিজের ছবি দিয়ে ঝড় তুলেছিলেন। এবার কান উৎসবেও তাঁকে ঘিরে আলোচনার ঝড়। তাঁর অভিনীত দু–দুটো ছবি এবারের উৎসবে। বড় ব্যাপার তো বটেই। হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট তাই এখন পাদপ্রদীপের আলোয়। এবারের উৎসবের উদ্বোধনী ছবি তাঁর ‘ক্যাফে সোসাইটি’। কান সময় আজ রাত আটটায় এই ছবির আনুষ্ঠানিক প্রদর্শনী দিয়েই পর্দা উঠবে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের। তবে উডি অ্যালেন পরিচালিত এই ছবি দিয়েই শেষ হচ্ছে না ক্রিস্টেন স্টুয়ার্টের কান অভিযান। তিনি আছেন উৎসবের প্রতিযোগিতা বিভাগেও। অলিভিয়ার আসায়াসের ‘পারসোনাল শপার’ দিয়ে তিনি থাকবেন আলোচনায়। ‘পারসোনাল শপার’ ছবিতে ক্রিস্টেন অভিনয় করেছেন অতিপ্রাকৃত বা সুপার ন্যাচারাল ক্ষমতার অধিকারী এক মেয়ের চরিত্রে।