ক্রিস্টেন স্টুয়ার্টের ক্ষমা প্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলা আর এডওয়ার্ডের কাহিনিতে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ। না, সে জ্যাকব নয়। আর এটা ছবিতেও ঘটেনি। ক্রিস্টেন স্টুয়ার্ট প্রতারণা করেছেন ছেলেবন্ধু রবার্ট প্যাটিনসনের সঙ্গে। স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান ছবির পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে তাঁকে। তবে সে জন্য ক্ষমা চেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘আমার কাছের মানুষকে যে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এক মুহূর্তের এই ভুল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ককে হুমকিতে ফেলেছে। আমি রবার্টকে ভালোবাসি। আমি দুঃখিত।’ বলেছেন তিনি। তবে রবার্ট তাঁকে ক্ষমা করেছেন কি না, এ বিষয় নিয়ে কিছুই বলেননি তিনি। ব্যাং শোবিজ।