ক্রিস্টেনকে পটাচ্ছেন জেমস ফ্রাঙ্কো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের ঘনিষ্ঠতার খবর ফাঁস হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চাইলেও প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ক্রিস্টেনের। সম্ভবত, এই সুযোগ কাজে লাগিয়েই ক্রিস্টেনকে পটানোর চেষ্টা করছেন হলিউডের অভিনেতা জেমস ফ্রাঙ্কো। তিনি ক্রিস্টেনের কাজের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাঁর সঙ্গে অভিসারে যাওয়ারও চেষ্টা করছেন।সম্প্রতি টরন্টো চলচ্চিত্র উত্সবে যোগ দিতে কানাডায় হাজির হন ফ্রাঙ্কো ও ক্রিস্টেন। সেখানেই ক্রিস্টেনকে পটানোর চেষ্টা করেন ফ্রাঙ্কো। এক খবরে এমনটিই জানিয়েছে রাডারঅনলাইন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, উত্সব চলাকালে টরন্টোর একটি হোটেলে দেখা হয় ফ্রাঙ্কো ও ক্রিস্টেনের। সেখানে ২০ মিনিট কথা বলেন তাঁরা। পুরোটা সময়ই ক্রিস্টেনকে পটাতে ব্যস্ত ছিলেন ফ্রাঙ্কো। সূত্রটি আরও জানায়, ক্রিস্টেনের পাশাপাশি তাঁর অভিনীত নতুন ছবি ‘অন দ্য রোড’-এরও প্রশংসা করেন ফ্রাঙ্কো। শেষমেশ তিনি ক্রিস্টেনের সঙ্গে অভিসারে যাওয়ার জন্য দিনক্ষণ নির্ধারণের চেষ্টা করেন। অবশ্য এ বিষয়ে ক্রিস্টেনের কাছ থেকে সবুজ সংকেত পাননি তিনি। রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ঘনিষ্ঠতার খবর চাউর হওয়ার পর প্রথমবারের মতো টরন্টো চলচ্চিত্র উত্সবের মাধ্যমে জনসমক্ষে হাজির হন ক্রিস্টেন স্টুয়ার্ট।