ক্রিস্টেনকে বিয়ে করতে চান প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন আর ক্রিস্টেন স্টুয়ার্টের বিয়ে! বিষয়টি নিয়ে বহুবারই সংবাদমাধ্যম খবর ছেপেছে, তবে তা বিভিন্ন জনের বরাতে। এবারে খোদ প্যাটিনসনই জানালেন ক্রিস্টেনকে বিয়ে করতে চান তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ব্ল্যাকবুক ম্যাগাজিন।২০০৮ সালে ‘টোয়াইলাইট’ ছবিতে কাজ করতে গিয়ে প্রণয়ে জড়িয়েছিলেন ক্রিস্টেন আর প্যাটিনসন। সেই থেকে আজ অবধি হাঁটছেন প্রেমের পথে। কিন্তু নিজেদের প্রেম নিয়ে বরাবরই লুকোচুরি খেলে এসেছে এ তারকা জুটি।সম্প্রতি ক্রিস্টেনের সঙ্গে বিয়ের ইঙ্গিত দিয়েছেন প্যাটিনসন। তিনি জানিয়েছেন, ‘জীবনে কখনো কারও জন্য এতটা গভীর ভালোবাসা অনুভব করিনি আমি। ভবিষ্যতে ক্রিস্টেন আর আমার বিয়ে হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।’ব্ল্যাকবুক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে প্যাটিনসন বলেছেন, ‘একটি ম্যাগাজিন আমার আর ক্রিস্টেনের ছবিসহ খবর ছেপেছিল যে শিগগিরই নাকি বিয়ে করতে যাচ্ছি আমরা। কিন্তু আসল সত্যটা কেউই জানেন না। এমনকি ওই খবরটি দেখার পর আমার মা আমাকে জিজ্ঞেস করেছিলেন, বিষয়টি সত্যি কি না। আমার উত্তর ছিল, “না।” অন্তত এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনা আমরা করিনি।’প্যাটিনসন আরও বলেছেন, ‘তবে এটা ঠিক যে ক্রিস্টেনের মতো আর কেউই আমার ওপর এতটা প্রভাব ফেলতে পারেনি। বরাবরই সে আমার জন্য যা যা করেছে, আর কেউই তেমনটা করেনি।’