ক্রিস্টেনের অগ্নিপরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরকীয়া প্রতারণার পরও প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টকে ক্ষমা করে দিয়েছেন রবার্ট প্যাটিনসন—এমন খবর প্রকাশিত হলেও সম্প্রতি জানা গেছে, কেবল এক মাসের জন্য তাঁদের এই পুনর্মিলন। এই এক মাস প্রেমের অগ্নিপরীক্ষা দেবেন ক্রিস্টেন। ব্যর্থ হলে ক্রিস্টেনকে চিরতরে ছেড়ে চলে যাবেন প্যাটিনসন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে যুক্তরাজ্যের বিনোদন ম্যাগাজিন ‘ফিমেলফার্স্ট’ জানিয়েছে, ক্রিস্টেনকে আদৌ মন থেকে পুরোপুরি ক্ষমা করতে পারবেন কি না, এ বিষয়ে এখনো নিশ্চিত নন প্যাটিনসন। তিনি ক্রিস্টেনকে এ-ও বলেছেন, সবকিছু ভুলে গিয়ে হয়তো তিনি কখনোই ক্রিস্টেনকে ক্ষমা করতে পারবেন না। তার পরও চার বছরের প্রেমকে টিকিয়ে রাখতে শেষ চেষ্টা করতে রাজি হয়েছেন প্যাটিনসন। ক্রিস্টেনকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এ সময়টায় কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ক্রিস্টেনকে। প্রেমিককে ফিরে পাওয়ার আনন্দে বিভোর হলেও, খুবই শঙ্কার মধ্য দিয়ে দিন কাটছে ক্রিস্টেনের। কারণ, তিনি খুব ভালো করেই জানেন, যেকোনো মুহূর্তে মন পরিবর্তন করতে পারেন প্যাটিনসন।