ক্রিস্টেনের অ্যাকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

টোয়াইলাইট ছবিতে চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া তেমন কিছুই করার ছিল না ক্রিস্টেন স্টুয়ার্টের। স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান ছবিতে অবশ্য কিছুটা পুষিয়ে নিয়েছেন তিনি। নতুন এক অ্যাকশন ছবির জন্য ভীষণ পরিশ্রম করছেন।
মার্শাল আর্টে নাকি আগে থেকেই পটু ছিলেন ক্রিস্টেন। এবার তা আরও ঝালিয়ে নিচ্ছেন। ‘কঠিন সব অ্যাকশন দৃশ্যের জন্য তৈরি হচ্ছেন তিনি। নিজেকে ভালো অভিনয়শিল্পী হিসেবেই প্রমাণ করতে চান। শুধু রবার্ট প্যাটিনসনের সাবেক বান্ধবী পরিচয় নিয়েই থাকতে চান না তিনি।’ জানিয়েছে এক সূত্র।