ক্রিস্টেনের চোখে আনন্দাশ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার জন্য লোকে কী না করে! বিশ্ব চরাচর খুঁজে পেতে ১০৮টা নীল পদ্মও তো আনে। অবশ্য আমাদের নায়ক রবার্ট প্যাটিনসন তাঁর প্রেয়সীকে একটিমাত্র লকেট দিয়েছেন। স্বর্ণ ও প্লাটিনামের তৈরি লকেটটি হাতে নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন ক্রিস্টেন স্টুয়ার্ট। লকেটের ভেতরে দুজনের ছবি আছে। তাতে খোদাই করে লেখা, ‘তুমি আমাকে দেখতে না পেলেও ঠিক জেনো, তোমার জন্য আমার ভালোবাসা চিরদিন থাকবে।’ হূদয় ছোঁয়া কথাগুলো ক্রিস্টেনের গায়ে কাঁপুনি ধরায়। গণ্ডদেশ বেয়ে পড়ে দুই ফোঁটা আনন্দাশ্রু। ৪০ হাজার ডলারের সাধ্য কী দেহমনে এমন আলোড়ন তোলে! কিন্তু ছোট্ট লকেটটায় যে ভালোবাসা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তা তারকা ক্রিস্টেনের কাছে অনন্য। হিন্দুস্তান টাইমস।