ক্রিস্টেনের জন্য ‘গুগল’ নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের জন্য গুগল নিষিদ্ধ করলেন রবার্ট প্যাটিনসন। তিনি ক্রিস্টেনকে নির্দেশ দিয়েছেন, গুগলে ঢুকে ‘টোয়াইলাইট’ চলচ্চিত্রসংক্রান্ত কোনো তথ্য না খুঁজতে।নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের পরকীয়ার খবর চাউর হওয়ার পর তাঁকে নিয়ে নেতিবাচক বিভিন্ন মন্তব্য ছাড়া হচ্ছে ইন্টারনেটে। অত্যন্ত রূঢ় ভাষায় লেখা ওই সব মন্তব্য পড়ে ক্রিস্টেন যাতে মনে আঘাত না পান, সে জন্য প্রেমিকাকে এমন নির্দেশ দিয়েছেন প্যাটিনসন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ‘সান’ পত্রিকা। এ প্রসঙ্গে এ জুটির কাছের এক বন্ধু জানিয়েছেন, ‘প্যাটিনসনকে ধোঁকা দেওয়ায় অনুতপ্ত ক্রিস্টেন কয়েক দিন ধরে নিজেকে অভিনব উপায়ে শাস্তি দিচ্ছেন। ইন্টারনেটে তাঁকে নিয়ে যত নেতিবাচক মন্তব্য ছাড়া হচ্ছে, সেগুলো খুঁজে খুঁজে বের করছেন এবং মন দিয়ে পড়ছেন। মন্তব্যগুলো পড়ে নিজেকে বারবার ধিক্কার দিচ্ছেন তিনি।’তাঁদের ওই বন্ধু আরও বলেন, ‘ক্রিস্টেনের এমন কর্মকাণ্ড ঠিক মনে করছেন না প্যাটিনসন। তিনি ক্রিস্টেনকে অচিরেই নিজের ওপর এমন মানসিক নির্যাতন বন্ধ করে সামনে এগিয়ে যেতে বলেছেন।’